শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ডেঞ্জার জোনে সুরমা-কুশিয়ারা!

Reporter Name
  • রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

অব্যাহতি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের নদ-নদীগুলোর পানি বেড়েই চলেছে। প্রধান দুই নদী- সুরমা ও কুশিয়ারা এখন বিপজ্জনক অবস্থানে (ডেঞ্জার জোন) রয়েছে। এসব নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির কারণে সিলেটের নিম্নাঞ্চল ইতিমধ্যেই তলিয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছে মানুষ। তলিয়ে গেছে ফসলি জমিও।

 

 

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আজ রোববার সকালে নদীগুলোর পানিসীমার সর্বশেষ তথ্য জানিয়েছে।

পাউবোর তথ্যা বলছে, আজ রোববার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১.২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ নদীর পানি সিলেট পয়েন্টে গতকালের চেয়ে আজ বেড়েছে। গতকাল সন্ধ্যায় সিলেট পয়েন্টে পানি ছিল ১০.৫১ সেন্টিমিটার। আজ সকালে পানিসীমা দাঁড়িয়েছে ১০.৬২ সেন্টিমিটার।

কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে আজ সকালে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ নদীর পানি শেরপুর পয়েন্টে বেড়েছে। গতকাল সন্ধ্যায় এ পয়েন্টে পানিসীমা ছিল ৬.৭০ সেন্টিমিটার, আজ সকাল ৯টায় পানিসীমা হয় ৭.৭৩ সেন্টিমিটার। পানি বেড়েছে ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও। এখানে গতকাল সন্ধ্যায় পানিসীমা ছিল ৮.০৯ সেন্টিমিটার; আজ সকালে পানিসীমা দাঁড়ায় ৮.৫০ সেন্টিমিটার।

 

এদিকে, গোয়াইনঘাটের সারি নদীর পানি বিপৎসীমার ০.৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানিবৃদ্ধির কারণে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে। বিভিন্ন জায়গায় উপজেলা সদরের সাথে যোগাযোগের প্রধান সড়কগুলো এখন পানির নিচে। শত শত ফসলি জমি ডুবে আছে।

সিলেটের পাঁচ উপজেলায় বন্যার্ত মানুষের জন্য ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us