শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আর কোনো সহিংসতা চান না মুশফিক

Reporter Name
  • বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:  কোটা সংস্কার আন্দোলন নিয়ে আর কোনো সহিংসতা দেখতে চান না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তারকা এই ক্রিকেটার।

মুশফিক নিজের পোস্টে লিখেছেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাইবোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকেরা, যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা কোনো ছাত্রের জন্য মেনে নেওয়া কঠিন যে তাঁর শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।’ ‘সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ।  আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান  করুন। আমিন।‘

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারন ছাত্র-ছাত্রিদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে গতকাল সারা দেশে ছয়জন নিহত হয়েছেন। প্রথমে বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হলেও পরে এ আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে।

কোটা আন্দোলনে সহিংসতার বিপক্ষে অবস্থান নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসানরাও। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় লিখেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’

সূত্র: শুভ প্রতিদিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us