ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেশ কয়েকটি অংশে নৃশংস হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (১৬ জুলাই) গাজার দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে ব্রিটশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ঙ্গমলবার নতুন করে ইসরাইলের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেভাবে গাজায় সাধারণ মানুষের উপর আক্রমণ চালাচ্ছে ইসরাইল, তার নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্য়ান্টনি ব্লিংকেনের মুখপাত্র জানিয়েছেন, দুই ইসরাইলের অফিসার যেভাবে লাগাতার গাজা স্ট্রিপে আক্রমণ চালিয়ে যাচ্ছেন, তার তীব্র নিন্দা করেছে ওয়াশিংটন। মুখপাত্র জানিয়েছেন, আগের চেয়ে সাধারণ মানুষের মৃত্য়ু কমেছে। কিন্তু তা এখনো যথেষ্ট বেশি। যা যথেষ্ট উদ্বেগের কারণ।
এর আগে ব্লিংকেন ইসরাইলের দুই কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। ইসরাইলের যুদ্ধকৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি। ইসরাইল এবং হামাস দুই তরফের কাছেই অ্যামেরিকা আর্জি জানিয়েছে, তারা যেন দ্রুত লড়াই বন্ধ করে আলোচনায় গুরুত্ব দেয়। যত দ্রুত সম্ভব সংঘর্ষ-বিরতির দাবি করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু হামাস জানিয়েছে, তারা আলোচনার টেবিল থেকে সরে যেতে চায়। গত কয়েকদিন ইসরাইল যেভাবে সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়েছে এবং বোমাবর্ষণ করেছে, তা মেনে নেয়া যায় না বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র।
মঙ্গলবার ইসরাইলের সেনার তরফে জানানো হয়েছে, গাজার ৪০টি সামরিক পরিকাঠামোয় আক্রমণ চালানো হয়েছে। প্রতিটি সামরিক কাঠামোই ধ্বংস করা গেছে বলে তাদের দাবি। কিন্তু হামাসের দাবি, ইসরাইলের আক্রমণে মঙ্গলবারও সাধারণ মানুষের মৃত্য়ু হয়েছে। একটি বাড়ির উপর বিমান হামলা চালানো হয়েছে। তাতে অন্তত পাঁচজন সাধারণ মানুষের মৃত্য়ু হয়েছে। খান ইউনুসে চারজনের একটি পরিবার নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে একটি গাড়ির উপর বিমানহামলা চালিয়েছে ইসরাইল। ঘটনায় ১৭ জন ফিলিস্তিনির মৃত্য়ু হয়েছে। খান ইউনুসে ২৬ জন আহত হয়েছেন। ইসরাইলের বক্তব্য়, হামাসের অধিকাংশ নেতার মৃত্য়ু হয়েছে। এখনো পর্যন্ত ১৪ হাজার যোদ্ধার মৃত্য়ু হয়েছে অথবা তারা ইসরাইলের হাতে বন্দি।
সূত্র: শুভ প্রতিদিন
Leave a Reply