শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এবার মিসরে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল

Reporter Name
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : এবার মিসরে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির রাজধানী কায়রোতে অবস্থানরত হামাস নেতাদের টার্গেট করে এই হামলা চালানো হবে। গোপন তথ্যের ভিত্তিতে এমন অভিযোগ তুলে মিসর বলেছে, এ ধরনের যেকোনও হামলাকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করবে তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া একাধিক উচ্চপদস্থ মিসরীয় কর্মকর্তার বক্তব্যে এই তথ্য উঠে এসেছে।

একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, “গোপন তথ্যানুযায়ী ইসরায়েল দীর্ঘদিন ধরে কায়রোতে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছে। গত দুই বছরের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার সময় এমন একটি প্রচেষ্টা মিসর ব্যর্থ করে দেয়।”গত মঙ্গলবার বিকালে কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃত্বকে টার্গেট করে প্রায় ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। আবাসিক ভবনে চালানো ওই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হামাস নেতাদের বিদেশে গিয়েও টার্গেট করা হবে। এর আগে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিসর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে। তবে মিসরের জনগণ বরাবরই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং ইসরায়েলকে দখলদার শত্রু হিসেবে দেখে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us