শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিশ্বের প্রথম ভার্চ্যুয়াল মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া

Reporter Name
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই দিয়ে তৈরি ভার্চ্যুয়াল মন্ত্রী নিয়োগ দিয়েছে আলবেনিয়া। কোড ও পিক্সেল দিয়ে তৈরি ‘ডিয়েলা’ নামের এই মন্ত্রী মূলত ভার্চ্যুয়াল চ্যাটবট। সরকারি কেনাকাটায় তদারকি এবং সরকারি ব্যয়ে দুর্নীতি কমাতে সাহায্য করতে গত বৃহস্পতিবার আলবেনিয়ার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে ডিয়েলাকে।চলতি বছরের শুরুতে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা জানিয়েছিলেন, আলবেনিয়াতে একদিন ডিজিটাল মন্ত্রী বা এআই প্রধানমন্ত্রী থাকবে। তার সেই ঘোষণার পর এবার দেশটিতে সত্যি সত্যিই এআই মন্ত্রী নিয়োগ দেওয়া হলো।

বৃহস্পতিবার আলবেনিয়ার রাজধানী তিরানায় সোশ্যালিস্ট পার্টির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এদি রামা এআই মন্ত্রী ডিয়েলাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এআই মন্ত্রী নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী এদি রামা জানান, সরকারের ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি কমাতে ডিয়েলাকে সরকারি ক্রয় কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিয়েলা মূলত সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের হওয়া সব চুক্তি পুনর্মূল্যায়ন করবে। মূল্যায়ন শেষে অনুমোদন দেবে। ডিয়েলা ইতিমধ্যেই দেশটির ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের সেবা দিতে শুরু করেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us