শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের

Reporter Name
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ট্রাম্প বলেন, বৈজ্ঞানিক ঐকমত্য ‘বোকারা তৈরি করেছে’ এবং জলবায়ু পরিবর্তন হলো ‘বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা’। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সংস্থাটির কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সাধারণ বিতর্কের প্রথম দিন মঙ্গলবার দেওয়া ভাষণে প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না সংস্থাটি।জলবায়ু পরিবর্তন, পশ্চিমা বিশ্বের মুক্ত অভিবাসন নীতির সমালোচনা করে তিনি বলেন, তারা ধ্বংসের পথে যাচ্ছে।ইউক্রেন যুদ্ধ বন্ধে সবার আগে ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে বলেও শর্ত দেন তিনি।

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ট্রাম্পের বক্তব্যের শুরুতেই তার অটোপ্রম্পটারটি আটকে যায়। এতে লিখিত বক্তব্যের পরিবর্তে ৫৬ মিনিটের এক ভাষণ দেন তিনি, যা নির্ধারিত সময়ের প্রায় চার গুণ বেশি।বক্তব্যে তিনি জাতিসংঘ ও বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন করেন এবং নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ট্রাম্প প্রথমেই জানতে চান, ‘জাতিসংঘের উদ্দেশ্য আসলে কী?’তার অভিযোগ, শান্তিচুক্তি ও সংঘাত নিরসনে জাতিসংঘ কোনো ভূমিকা রাখেনি; বরং জাতিসংঘের কোনো সহায়তা ছাড়াই সাতটি যুদ্ধ বন্ধে তিনি এককভাবে ভূমিকা রেখেছেন। একাধিক চুক্তিতে অগ্রণী ভূমিকা নিয়েছেন।তার ভাষায়, দুঃখজনকভাবে প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘ কোনো চেষ্টা পর্যন্ত করেনি। তারা কেবল শক্তভাবে লেখা চিঠি পাঠায় আর ফাঁকা বুলি ছোড়ে।

ট্রাম্প আরও বলেন, অনেকে তাকে নোবেল শান্তি পুরস্কার দিতে চায়, কিন্তু তিনি সেটা নিয়ে ভাবেন না। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি যা করেছেন, তা জাতিসংঘের করার কথা ছিল, কিন্তু জাতিসংঘে তার আসার পথে যে এসক্যালেটরটি ছিল, সেখানেও সমস্যা পেয়েছেন।ভাষণের প্রায় এক-চতুর্থাংশ সময় ট্রাম্প ব্যয় করেন জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্যঙ্গ করার জন্য।তিনি বলেন, বৈজ্ঞানিক ঐকমত্য ‘বোকারা তৈরি করেছে’ এবং জলবায়ু পরিবর্তন হলো ‘বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা’।তিনি পরিবেশবাদীদের বিদ্রূপ করে বলেন, তারা সব গরু মেরে ফেলতে চান।ট্রাম্প জানান, অ্যামেরিকা ‘প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছে’ এবং এখন ‘পরিষ্কার, সুন্দর কয়লা’ রপ্তানি করছে।তিনি দাবি করেন, অ্যামেরিকা আর বিশ্বের কাছে ঠকছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us