শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

অ্যান্টিফাকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার নির্দেশে ট্রাম্পের স্বাক্ষর 

Reporter Name
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বামপন্থী অ্যান্টিফা আন্দোলনকে একটি দেশীয় সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার একটি আদেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ডানপন্থী মিত্র চার্লি কার্কের হত্যার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অ্যান্টিফা হল ‘ফ্যাসিবাদবিরোধী’ শব্দের সংক্ষিপ্ত রূপ, যা ছড়িয়ে ছিটিয়ে থাকা অতি-বাম গোষ্ঠীগুলোকে বোঝাতে ব্যবহৃত হয়। 

সোমবার ট্রাম্পের আদেশে অ্যান্টিফাকে জঙ্গিবাদী, নৈরাজ্যবাদী উদ্যোগ হিসেবে অভিহিত করা হয়েছে, যেটি স্পষ্টভাবে মার্কিন সরকারের পতনের জন্য সরাসরি আহ্বান জানিয়ে আসছে এবং বাকস্বাধীনতা দমন করার জন্য ‘সহিংসতা ও সন্ত্রাসবাদকে’ ব্যবহার করছে। নির্দেশে আরো বলা হয়েছে, ‘আইনসম্মত রাজনৈতিক কার্যকলাপ দমন এবং আইনের শাসনকে বাধাগ্রস্ত করার জন্য উপরে উল্লিখিত রাজনৈতিক সহিংসতার ধরণ বিবেচনা করে, আমি এতদ্বারা অ্যান্টিফাকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করছি।’

এছাড়াও, ট্রাম্পের এই নির্দেশ অ্যান্টিফা ও তাদের সমর্থনে কাজ করা যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ডানপন্থী কর্মী চার্লি কার্ক গত ১০ সেপ্টেম্বর একটি ইউটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিহত হওয়ার পর ট্রাম্প বামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছেন। মার্কিন কর্তৃপক্ষ হত্যার অভিযোগে সন্দেহভাজন বন্দুকধারী ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে অভিযুক্ত করেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us