শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি

Reporter Name
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বুধবার থেকে পটনায় শুরু হল কংগ্রেসের কার্যকরী সমিতি (ওয়ার্কিং কমিটি)-র বর্ধিত বৈঠক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ দলের প্রায় সমস্ত প্রথম সারির নেতাই বৈঠকে যোগ দিয়েছেন। তবে শারীরিক কারণে বিহারের রাজধানীতে যাননি সনিয়া গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, বিহারে আসন্ন বিধানসভা ভোটের রণনীতি, আগামী বছর পশ্চিমবঙ্গ-সহ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ‘ভোট চুরি’ নিয়ে কী ভাবে বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়ানো যায়, তা নিয়ে আলোচনা হবে ওয়ার্কিং কমিটির বৈঠকে।

গত মাসে রাহুলের ১৬ দিনের ‘ভোটার অধিকার যাত্রা’ ঘিরে বিহারে কিছুটা উজ্জীবিত হয়েছে কংগ্রেস। বুধবার খড়্গেদের স্বাগত জানাতে পটনা বিমানবন্দরেও ছিল চোখে পড়ার মতো ভিড়। কংগ্রেস সূত্রের খবর, অতি অনগ্রসরদের (ইবিসি) অধিকারকেও ভোট চুরির সঙ্গে জুড়ে রাহুল কংগ্রেস কার্যকরী কমিটির বৈঠকের পরে পটনা থেকে ‘অতি পিছড়া ন্যায় সঙ্কল্প’ অভিযান শুরু করবেন। বুধবার স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী বিহার প্রদেশ কংগ্রেসের সদর দফতর সদাগত আশ্রমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল বলেন, ‘‘নীতীশ কুমারের সরকার বিহারের অতি অনগ্রসরদের জন্য কিছুই করেনি। শুধু তাদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করেছে।’’ তাৎপর্যপূর্ণ ভাবে কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি (রামবিলাস)-এর নেতা চিরাগ পাসোয়ান কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক উপলক্ষে বিহারের প্রিয়ঙ্কা গান্ধী বঢরার উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘‘উনি বিহারে এসেছেন। ওঁকে স্বাগত জানাই। আরও আগে আসা উচিত ছিল।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us