শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাংলাদেশকে নিয়ে ভারতে ৪ দিনের বৈঠক

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে চার দিনের বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং এ অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাবে।

আগামীকাল মঙ্গলবার থেকে চার দিনের এ বৈঠক শুরু হবে বলে জানিয়েছে এএনআই।

পাশাপাশি চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তার বিষয়েও আলোচনা হবে বলে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এএনআই।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন নৌ সদরদপ্তরে চার দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম সম্মেলন হতে চলেছে।

লখনউতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আহ্বান জানান। তার কয়েকদিন পর এই বৈঠকের ঘোষণা আসল। নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য নেওয়া হবে বলে জানিয়েছে এনডিটিভি।

চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে এডেন উপসাগরে নৌবাহিনীর চালানো কার্যক্রমও পর্যালোচনা করা হবে। মূলত ভারতীয় বাহিনী বছরে দুবার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার তাদের তথ্যাবলী উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us