শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কেউ হিট স্ট্রোক করলে কী করবেন?

Reporter Name
  • বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:  প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জারি করা হয়েছে হিট অ্যালার্ট। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। তবু জীবন আর জীবিকার তাগিদে বাইরে বের হতেই হয়। ঘরেও যে শান্তি তেমনটা নয়। রান্না করতে চুলার সামনে গেলেই যেন গায়ে ফোসকা পড়ছে।

মাত্রাতিরিক্ত গরমে বাড়ছে হিট স্ট্রোকের প্রবণতা। ইতোমধ্যে কয়েকটি জেলায় হিট স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন কিছু মানুষ। অনেকেই বুঝে উঠতে পারেন না এমনটা হলে কী করবেন? কিংবা কোন উপায়ে এই সমস্যা প্রতিরোধ করা যায়।

হিট স্ট্রোক কী?
প্রচণ্ড গরম আবহাওয়ায় যদি শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায় তখন তাকে হিট স্ট্রোক বলে।

হিট স্ট্রোক এর কারণ কী
স্বাভাবিক অবস্থায় রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোনো কারণে যদি শরীরের তাপমাত্রা বেড়ে গেলে ত্বকের রক্তনালী প্রসারিত হয় এবং অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয়। প্রয়োজনে ঘামের মাধ্যমেও শরীরের তাপ কমে যায়। কিন্তু প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রম করলে তাপ নিয়ন্ত্রণ আর সম্ভব হয় না। ফলে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদসীমা ছাড়িয়ে যায় এবং হিট স্ট্রোক দেখা দেয়।

হিট স্ট্রোক কেন হয়?
কড়া রোদ ও তীব্র দাবদাহে বেশি সময় ধরে থাকলে হিট স্ট্রোক হয়। এছাড়াও অতিরিক্ত গরমে কায়িক পরিশ্রম, ভারি কাজ, ব্যায়াম করলেও এই সমস্যা হয়ে থাকে। পর্যাপ্ত পানি বা তরল পানীয় পান করলে, শরীর ডিহাইড্রেড হয়ে গেলে, মাত্রাতিরিক্ত মদ্যপান করলেও হিট স্ট্রোক হতে পারে। অনেকসময় গরমে বেশি ভারি পোশাক পরলেও এই জটিলতায় পড়তে পারেন।

হিট স্ট্রোক এর লক্ষণ
* মাথা ঝিমঝিম করা
* শরীর ভীষণ দুর্বল হয়ে যাওয়া
* বমি বমি ভাব ও খিচুনি
* মতিভ্রম
* মেজাজ খুব দ্রুত পরিবর্তিত হওয়া
* অবসাদগ্রস্ততা
এছাড়াও হিট স্ট্রোক করলে দেহের তাপমাত্রা দ্রুত ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। ঘাম বন্ধ হয়ে ত্বক শুষ্ক ও লালচে হয়ে পড়ে। নিশ্বাস দ্রুত হয়ে যায়। কমে যায় প্রস্রাবের পরিমাণ। রোগী শকে চলে যায়। এমনকি অজ্ঞানও হতে পারে।

নিজে হিট স্ট্রোক করবেন মনে হলে করণীয়
* দ্রুত শীতল কোনো স্থানে চলে যান।
* সম্ভব হলে ফ্যান বা এসি ছেড়ে দিন।
* রাস্তায় থাকলে কোনো শপিংমল বা শীতাতপ নিয়ন্ত্রিত দোকানে আশ্রয় নিন
* ভেজা কাপড় দিয়ে পুরো শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করে ফেলুন
* প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন। এই অবস্থায় চা বা কফি পান করবেন না। তাহলে শরীর আরও পানিশূন্য হয়ে পড়বে

কেউ হিটস্ট্রোক করলে করণীয়
যদি যদি হিট স্ট্রোক করেই ফেলে তাহলে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে। ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। প্রাথমিক চিকিৎসা হিসেবে যা করতে পারেন-
* রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান
* শরীরে কাপড় খুলে দিন বা বাঁধন হালকা করুন
* শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করতে থাকুন, এতে দেহের তাপমাত্রা কমবে
* সম্ভব হলে কাঁধে, বগলে আর কুচকিতে বরফ দিন
* রোগীর যদি জ্ঞান থাকে তাহলে তাকে খাবার স্যালাইন দিন
* দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন
* হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাসপ্রশ্বাস এবং নাড়ি চলছে কি না সেদিকে সবসময় নজর রাখুন।
প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিশ্বাস ও নাড়ি চলাচলের ব্যবস্থা করতে হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us