শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কখন ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো

Reporter Name
  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ‘খালি পেটে পানি আর ভরা পেটে ফল’—এই বিশ্বাস নিয়ে বেঁচে আছেন বেশির ভাগ মানুষ। তবে বর্তমান গবেষণা বলছে, মানে যতই ভালো হোক না কেন, ফলের পুষ্টিগুণ বজায় রাখতে গেলে এবং ফল খেতে হবে দিনের নির্দিষ্ট সময়ে। তবেই ফলে থাকা ভিটামিন, প্রোটিন এবং খনিজগুলো শরীরের উপকারে আসবে।

কখন কখন ফল খেলে শরীরের উপকারে আসবে?

১) সকালে ঘুম থেকে উঠে ফল খাওয়ার আদর্শ সময় হলো সকাল। কিন্তু ঘুম থেকে উঠে খালি পেটেই ফল খেলে অনেকেরই সমস্যা হয়। সে ক্ষেত্রে মুখ ধুয়ে, পানি পান করে তার কিছুক্ষণ পর ফল খেতেই পারেন। ঘুম থেকে ওঠার পর ফল খেলে তা হজম হয়ে যায় খুব তাড়াতাড়ি। ফলে থাকা গুরুত্বপূর্ণ ভিটামিন এবং এনজ়াইমগুলো সঠিকভাবে কাজ করতে পারে।

২) দুটো খাবারের মাঝে খেতে পারেন- সকালের নাশতা এবং দুপুরের মধ্যাহ্নভোজের মাঝে খিদে পায়? এই সময় ফল খাওয়া উপকারী। কারণ সকালের খাবার খেয়ে পেট ভার হলে, ফল সেই খাবার হজম করিয়ে দিতে পারে খুব সহজেই। প্লেটভর্তি ফলের সঙ্গে বাদাম এবং বিভিন্ন রকমের দানাশস্য সকালের নাশতা হিসেবেও ভালো।

৩) শরীরচর্চা করার আগে এবং পরে খেতে পারেন- শারীরিক কসরত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তা পেতে গেলে উচ্চ ক্যালরির খাবার খেতে হবে। কিন্তু জিম করার আগে বা পরে তেমন খাবার খেতে নিষেধ করেন প্রশিক্ষকরা। এই সময়েও খাওয়া যেতে পারে ফল।

কোন সময়ে ফল খাওয়া শরীরের জন্য খারাপ?

১) রাতে শুতে যাওয়ার আগে নয়- ঘুমোতে যাওয়ার আগে ফল খাওয়ার অভ্যাস কিন্তু রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে তুলতে পারে। শুধু তা-ই নয়, পর্যাপ্ত ঘুমেও ব্যাঘাত ঘটাতে পারে ফল।

২) মূল খাবারের সঙ্গে নয়-সময় নেই, তাই মূল খাবারের সঙ্গেই ফল খেতে শুরু করেছেন? এই অভ্যাসে হজমশক্তি নষ্ট হয়। ফলের পুষ্টি শরীরে সঠিকভাবে পৌঁছে দিতে খাবার এক ঘণ্টা আগে বা এক ঘণ্টা পরে ফল খেতে পারেন।

৩) চা বা কফি খেতে খেতে ফল নয়- দুপুরের ভাতঘুম ফল খাওয়ার কথা ভুলিয়ে দিয়েছে। বিকেলে তাই চা খেতে খেতেই কেটে রাখা ফলগুলো খেয়ে ফেললেন। এই অভ্যাস যে শুধু খারাপ তা-ই নয়, বিষক্রিয়ার কারণও হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us