শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বেসনের লাড্ডু তৈরি করুন সহজেই

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝটপট মিষ্টি কিছু খেতে ইচ্ছা হলে তৈরি করতে পারেন বেসনের লাড্ডু। এটি তৈরি করা খুবই সহজ। আবার তৈরিতে উপকরণও খুব বেশি প্রয়োজন হয় না। বাড়িতে বেসন, চিনি আর ঘি থাকলে ঝটপট তৈরি করতে পারবেন বেসনের লাড্ডু। এটি শিশুদের কাছেও খুব মজাদার একটি খাবার। চলুন তবে জেনে নেওয়া যাক বেসনের লাড্ডু তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে
বেসন- ১ কাপ
চিনি- ১ কাপ
ঘি- ১ কাপ।
এলাচের গুঁড়া- সামান্য
টুকরো করে কাটা নানা ধরনের বাদাম- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
প্রথমে চিনি আর আধা কাপ পানি নিয়ে চুলায় দিন। ফুটে গাঢ় হয়ে এলে আঁচ বন্ধ করে নামিয়ে নিন। এবার নন স্টিক ফ্রাই প্যানে বেসন নিয়ে কম আঁচে নাড়াচাড়া করুন। বাদামের কুচি ও এলাচের গুঁড়া দিয়ে দিন। সুগন্ধ বের হলে ঘি মেশান। পুরোটা মিশে গেলে চিনির সিরাও একইভাবে মিশিয়ে দিন। অনবরত নেড়েচেড়ে মেশাতে থাকুন। ঘি উপরে ভেসে উঠলেই বুঝবেন মিশ্রণ তৈরি। এবার নামিয়ে নিয়ে সামান্য ঠান্ডা করে হাতে ঘি মাখিয়ে লাড্ডু তৈরি করে নিন। এটি কয়েকদিন সংরক্ষণ করে খাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us