শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারতের পর এবার লন্ডনে অনন্ত-রাধিকার ওয়েডিং পার্টি! কী কী হবে টেমসের তীরে?

Reporter Name
  • বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:  শেষ হয়েও, যেন শেষ হয় না। গত ৯ মাস ধরে প্রিওয়েডিং পার্টি, সঙ্গীত, গায়ে হলুদ, এলাহি বিয়ে, রিসেপশনের পরেও অনন্ত-রাধিকার বিয়ের পার্টি চলছে, চলবে। আর তাই মুম্বাইয়ের পর এবার সোজা টেমস নদীর তীরে পৌঁছে গেলেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত। সূত্রের খবর, লন্ডনেই এবার এলাহি আয়োজনে হবে অনন্ত-রাধিকার পোস্ট ওয়েডিং পার্টি। ইতিমধ্যেই লন্ডনে উড়ে গিয়েছে নব দম্পতি। তবে পার্টি কবে? কোথায় হবে? তা এখনও জানা যায়নি।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, লন্ডনে আম্বানিদের প্রচুর আত্মীয় ও বন্ধুবান্ধব রয়েছেন। অনেকেই সেদেশ থেকে মুম্বাইয়ের অনুষ্ঠানে আসতে পারেননি। সেই কারণেই লন্ডনের প্রিয়মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা আম্বানি পরিবারের। শোনা যাচ্ছে, এই পার্টির নিমন্ত্রিত তালিকায় রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাও|

গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হল বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে দাদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করলেন। বড়ভাই-ভাবী আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রেখেছিলেন।

বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণেও বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল।

ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছে। কখনও দেশে কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা।

সূত্র: শুভ প্রতিদিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us