শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শুটিং সেটে আহত হলেন টম হল্যান্ড

Reporter Name
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারেরতে চলছিল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির শুটিং। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে সে সংবাদমাধ্যম সূত্রে খবর, চোট খুব গুরুতর নয়। ছবির সঙ্গে যুক্ত বাকিরা নিরাপদেই রয়েছেন। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, টমকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তাই আপাতত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী ভাবে এবং মাথার কোন অংশে টম আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য হাসপাতালসূত্রে এখনও জানানো হয়নি। আবার কবে শুটিং শুরু হবে, বাড়তি সতর্কতামূলক আর কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে-সেই সংক্রান্ত আলোচনা করার জন্য এই সপ্তাহেই ছবি প্রযোজক এবং সহ-প্রযোজকেরা বৈঠকে বসবেন বলেও জানানো হয়েছে। স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির পরিচিত মুখ টম হল্যান্ড। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’। সেই থেকে পর পর তিনবার ২০১৯ সালে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ এবং ২০২১ সালে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ টমকে স্পাইডার-ম্যানের ভূমিকায় দেখতে পেয়েছেন দর্শক। পরের বছর অর্থাৎ, ২০২৬ সালের জুলাই মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র। চতুর্থবার টমকে একই ভূমিকায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us