শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ, নেপথ্যে কি?

Reporter Name
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বলিউডের আলোচিত অভিনেত্রী দিশা পাটানির উত্তর প্রদেশের বেরেলিতে বাসভবনের বাইরে শুক্রবার ভোরে (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় কেউ আহত হননি, তবে মুহূর্তেই শোরগোল সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসা দুই হামলাকারী দুটি রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। বাড়ির নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন দিশার পরিবার—বোন খুশবু পাটানি, বাবা জগদীশ পাটানি এবং মা পদ্মা পাটানি। দিশা নিজে মুম্বাইয়ে ছিলেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ক্রাইম ব্রাঞ্চে মামলা হস্তান্তর করা হয়েছে। বেরেলির এসএসপি অনুরাগ আর্য বলেন, ‘ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গোল্ডি ব্রার চক্র ও তার নেটওয়ার্ককে কেন্দ্র করে সতর্কতা জারি করা হয়েছে। হামলাকারীদের খুঁজে পেতে পাঁচটি বিশেষ টিম গঠন করা হয়েছে।’ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার বাহিনী। ফেসবুকে প্রকাশিত পোস্টে দাবি করা হয়েছে, দিশা ও তাঁর বোন আধ্যাত্মিক গুরুদের অসম্মান করেছেন। পোস্টে আরও হুমকি দেওয়া হয়েছে, পরবর্তীতে কেউ ধর্ম বা সাধুদের প্রতি অসম্মান দেখালে তার পরিণতি ভোগ করতে হবে। একাধিক অপরাধী গোষ্ঠীর নামও পোস্টে উল্লেখ করা হয়েছে। পুলিশ ও তদন্তকারী সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গোয়েন্দা তল্লাশী ও আলামত সংগ্রহ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই পোস্টের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us