শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন গাগা

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন মার্কিন পপ তারকা লেডি গাগা। নিউইয়র্কের ইউবিএস এরেনায় তিনি মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেন। তবে ব্যস্ততার কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যেই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয় তাকে। গাগা জানান, একই রাতে ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে তার মেহেম বল কনসার্টের আয়োজন ছিল। তিনি বলেন, ‘আমি চাইতাম সব থেকে অসাধারণ পারফরমেন্স দেখতে, কিন্তু আমাকে এখনই কনসার্টের জন্য যেতে হবে।’ ভিএমএ এবং কনসার্ট দুটিই রাত ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও, গাগা তার শো রাত ৯টা ৩০ মিনিটে শুরু করেন। এজন্য ভিএমএ শুরুর মাত্র ১৫ মিনিট পরেই তাকে অনুষ্ঠান ছাড়তে হয়। অল্প সময়ের উপস্থিতিতেই গাগা তার বক্তব্যে শিল্পীর দায়িত্ব ও শিল্পের শক্তি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘শিল্পী হওয়া মানে মানুষের আত্মাকে যুক্ত করা, তাদের স্বপ্ন দেখতে মনে করিয়ে দেওয়া এবং হাসি, কান্না, নাচ কিংবা উচ্ছ্বাসের মাধ্যমে কমিউনিটি তৈরি করা।’ গাগা এই পুরস্কার উৎসর্গ করেন তার বাগদত্তা মাইকেল পোলানস্কিকে, যিনি তার মেহেম বল অ্যালবামের একাধিক গানে কাজ করেছেন। এবারের ভিএমএ অনুষ্ঠানে গাগা, ব্রুনো মার্স, কেন্ড্রিক লামার ও রোজে শীর্ষ মনোনয়নে ছিলেন। ব্রুনো মার্স এ বছর গাগার সঙ্গে ডাই উইথ আ স্মাইল এবং রোজের সঙ্গে এপিটি গান প্রকাশ করে দারুণ সফলতা পান। দুটি গানই বিলবোর্ড হট ১০০ তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us