শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সোনু সুদ

Reporter Name
  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সোনু সুদকে গরিবের ‘মসিহা’ বলা হয়। করোনাকালে একের পর এক পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেন। সে সময় সাধারণ মানুষ যেকোনো সমস্যাতেই তাকে পাশে পেয়েছিলেন। রাজনীতির সঙ্গে যোগাযোগ না রেখেও যে মানুষের জন্য কাজ করা যায়, তা প্রমাণ করেছিলেন সোনু। ভক্ত-অনুরাগীরা অনেক আগে থেকেই ভেবেছিলেন হয়তো রাজনীতিতে তিনি যুক্ত হবে। রাজনৈতিক দলে যোগদান করার লোভনীয় প্রস্তাবও পেয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীর পদ ও রাজ্যসভার আসনের প্রস্তাবও পেয়েছেন সোনু। কিন্তু এসব প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। সোনু বলেন, আমাকে মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাব দেয়া হয়েছিল। রাজনীতির প্রভাবশালীরা বলেছিলেন, তোমাকে নির্বাচনে লড়তে হবে না। শুধু রাজনীতিতে যোগ দাও আর আমাদের সঙ্গে থাকো। সোনু বলেন, অধিকাংশ মানুষই ক্ষমতা ও অর্থের লোভে রাজনীতি করে। এর কোনওটাতেই আমার আগ্রহ নেই। আমি নিজের মতো করে মানুষকে সাহায্য করছি। আমার জবাবদিহিরও প্রয়োজন নেই। তিনি বলেন, রাজনীতিতে থাকলে অনেক দায় থাকে। সেটা আমি ভয় পাই। মানুষের সাহায্য করার জন্য আমার মুক্ত বাতাসের প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us