শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নির্মিত হবে রাউডি রাঠোরের সিক্যুয়াল

Reporter Name
  • মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : অক্ষয় কুমার অভিনীত ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘রাউডি রাঠোর’ সিনেমাটি। সঞ্জয় লীলা বানসালীর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রভু দেবা। বক্স অফিসে সিনেমাটি হিট হয়েছিল। মুক্তির পর বেশ কয়েকবার সিনেমাটির সিক্যুয়েলের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত হয়নি। এবার নাকি প্রযোজক সঞ্জয় লীলা বানসালি সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কাজ জোরেসোরে শুরু করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতিমধ্যে কন্নড় পরিচালক প্রেমের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছেন বানসালি। এখন চলছে চিত্রনাট্য ঘঁষামাজার কাজ। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। রাউডি রাঠোর সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তবে সিক্যুয়েলে তাকে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এদিকে বক্স অফিসে একের পর এক ফ্লপ দিয়ে কোণঠাসা হয়ে পড়েছেন অক্ষয়। এমন অবস্থায় অক্ষয়কে নিয়ে প্রযোজক সিনেমাটি করবেন কিনা তা নিয়ে শঙ্কা আছে। শোনা যাচ্ছে, রাউডি রাঠোরের সিক্যুয়েলে থাকতে পারেন দুই নায়ক। দ্বিতীয় নায়ক হিসেবে শহীদ কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা ও টাইগার শ্রফের নাম উঠে এসেছে আলোচনায়। তবে কে বা কারা থাকছেন এটা নিশ্চিত হওয়া যাবে আনুষ্ঠানিক ঘোষণার পর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us