শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-কক্সবাজার ফ্লাইট

Reporter Name
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: আবার চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট। আগামী ৩১ অক্টোবর থেকে এ রুটে ফের ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। ফ্লাইট চালুর তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার।

বিমান সূত্র জানায়, সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এ দু’দিন সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট থেকে ফ্লাইট ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। একই দিন সকাল ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে ১২টা ১৫ মিনিটে।

প্রসঙ্গত, যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনা করে ২০২০ সালের ১২ নভেম্বর সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় বন্ধ হয়ে যায় এ রুটে ফ্লাইট পরিচালনা। এরপর বিরতি দিয়ে ফ্লাইট অপারেট করে আসছিল বিমান। সর্বশেষ গত হজ মৌসুমে সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট বন্ধ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us