শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

তীব্র তাপপ্রবাহের মধ্যে সিলেটে স্বস্তির বৃষ্টি

Reporter Name
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের যখন পুড়ছে পুরো দেশ তখন উত্তরপূর্বাঞ্চলের সিলেট ভিজলো স্বস্তির বৃষ্টিতে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় সিলেট অঞ্চলে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া।

সারাদেশে বয়ে যাওয়া দাবদাহের মধ্যে এমন বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে স্বস্তি। তীব্র গরমে অতিষ্ট মানুষ ফিরে পেয়েছে শান্তি। গত কয়েকদিন ধরে দাবদাহের মধ্যে সিলেটে একপশলা বৃষ্টি হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো সজিব হোসাইন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকেলে ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট অঞ্চলে এমন বৃষ্টি আরও হতে পারে।
এদিকে, বৃষ্টির কারণে সিলেটে বন্ধ রয়েছে বাংলাদেশ নারী দলের খেলা। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত নারী দলের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের ইনিংসের ১২তম ওভার শুরুর আগেই বৃষ্টি নামে সিলেটে। তাতে এখন খেলা বন্ধ আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us