শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

অষ্ট্রিয়ায় করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক 

Reporter Name
  • রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়ায় গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) থেকে টিকা নেওয়ার বাধ্যতামূলক আইন কার্যকর হচ্ছে। দেশটিতে ১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা টিকা না নিলে সম্ভাব্য বড় অংকের জরিমানার মুখোমুখি হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।

অষ্ট্রিয়ার পার্লামেন্টে গত ২০ জানুয়ারি এই প্রস্তাব পাশ হয়। পরে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দার বেলেনের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়। সমালোচনা সত্ত্বেও সরকার এই আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে।

নতুন এই কঠোর আইনের বিরুদ্ধে প্রচারণাকারী ম্যানুয়েল ক্রুটগার্টনার বলেছেন, ইউরোপের আর কোন দেশেই বাধ্যতামূলক ভ্যাকসিন নীতি চালু নেই।

অষ্ট্রিয়ায় টিকা না নেওয়া লোকজন বর্তমানে রেস্টুরেন্ট, স্টেডিয়াম ও সাংস্কৃতিক ভেনুসমূহে যেতে পারছে না। নতুন আইনের কারণে তাদের এখন জরিমানাও গুণতে হবে। জরিমানার পরিমাণ ৬৯০ থেকে ৪,১০০ ডলার পর্যন্ত হতে পারে। তবে দুই সপ্তাহের মধ্যে টিকা নিলে তাদের জরিমানা মওকুফ করা হবে।

এদিকে এই আইনের বিরুদ্ধে অষ্ট্রিয়ার রাস্তায় হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। তারা এই আইনকে মৌলবাদী ও কঠোর হিসেবে বর্ণনা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us