শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

প্রেসিডেন্ট প্রার্থী হলে কে হবেন রানিংমেট—প্রশ্নের মুখোমুখি যখন ট্রাম্প

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

চলতি বছরই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী হলে নিজের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কাকে বেছে নেবেন—সেই বিষয়ে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, রানিংমেট কে হবেন, সেই বিষয়ে গতকাল বুধবার ট্রাম্পকে প্রশ্ন করা হলে প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

রানিংমেট কে হবেন—এমন প্রশ্নে ফক্স নিউজের হোস্ট মার্থা ম্যাককালাম এবং ব্রেট বেইয়ারকে কিছুটা রহস্য করে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের সত্যিই বলতে পারব না। বলতে চাইছি, আমি জানি এটি কে হতে চলেছে।’
আলাপচারিতার এই পর্যায়ে ট্রাম্পকে ব্রেট বেইয়ার জিজ্ঞেস করেন, ‘একটু ধারণা দেওয়া যাবে কি?’

জবাবে ট্রাম্প ‘অন্য কোনো শো-তে বলব’ বলে বিষয়টি এড়ানোর চেষ্টা করেন। তবে নাছোড়বান্দা হোস্টরা রিপাবলিকানদের মনোনয়ন পাওয়ার জন্য লড়াই করছেন—এমন কাউকে বেছে নেওয়া হবে কি-না জিজ্ঞেস করেন।
ঠিক তখনই ট্রাম্প জবাব দেন, ‘হ্যাঁ অবশ্যই। আমি এটাই করব। আমি ইতিমধ্যে ক্রিস ক্রিস্টিকে পছন্দ করতে শুরু করেছি।’

বলা বাহুল্য, রানিংমেট হিসেবে ট্রাম্প যার নাম উচ্চারণ করেছেন তিনি নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি। প্রেসিডেন্ট নির্বাচনে দল থেকে মনোনয়ন পাওয়ার জন্য শুরু থেকেই তিনি প্রাইমারি বিতর্কগুলোতে অংশ নিয়েছেন এবং দীর্ঘ দিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্পের তুমুল সমালোচনা করেছেন। তবে গতকাল বুধবারই তিনি তাঁর নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

দল থেকে মনোনয়ন পেলে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য রানিংমেট হিসেবে বেশ কয়েকটি নাম ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে সাউথ ডেকোটার গভর্নর ক্রিস্টি নিওম, আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স, ইতিপূর্বে অ্যারিজোনার গভর্নর নির্বাচনে অংশ নেওয়া ক্যারি লেক, জর্জিয়ার উগ্র ডানপন্থী রিপাবলিকান সিনেটর মারজোরি টেইলর গ্রিন এবং নিউ ইয়র্কের সিনেটর এলিস স্টেফাকিকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us