শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

৫০ বছর পর চাঁদে রকেট পাঠাচ্ছে নাসা

Reporter Name
  • সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১১৫৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আজ সোমবার নতুন করে তাদের চন্দ্রাভিযান শুরু করতে যাচ্ছে। আর এর অংশ হিসেবে স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) নামে একটি রকেট পাঠাচ্ছে।

এসএলএস নাসার তৈরি এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও বড় মহাকাশ যান।

চাঁদে মানবজাতির অবতরণের ৫০ বছর পর আবার মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার এই প্রকল্পটির নাম আর্টেমিস।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসএলএস রকেটটি উৎক্ষেপণ করা হবে। এই উৎক্ষেপণ নাসার ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে।

যাত্রা শুরুর পর যানটি দুই ঘণ্টার মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করবে।

নাসার কর্মকর্তারা মনে করছেন, এতে মূল প্রযুক্তিগত কোনো ত্রুটি নেই।

এই রকেট একটি ক্যাপসুল বহন করবে। ক্যাপসুলটির নাম দেওয়া হয়েছে ওরাইয়ন। এই ওরাইয়ন চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে।

তবে এই যাত্রায় কোনো মানুষ থাকবে না। সবকিছু পরিকল্পনামাফিক হলে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন।

নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জিম ফ্রি বলছেন, পর্যালোচনা থেকে আমরা কোনো নেতিবাচক ফলাফল পাইনি। এবং এ নিয়ে আমাদের মধ্যে কোনো ভিন্নমতও তৈরি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us