শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এবার শুরু হচ্ছে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’

Reporter Name
  • শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী আবারও নতুন পদযাত্রার উদ্যোগ নিয়েছেন। এবার এই উদ্যোগের নাম দেওয়া হচ্ছে ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’। দলটি মনে করছে, ২০২৪ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে এই পদযাত্রা কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক মূলধন হিসেবে কাজ করবে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন বিজেপি সরকারকে আগামী নির্বাচনে টেক্কা দিতে ‘ইন্ডিয়া’ জোটকেই প্রাধান্য দেবে কংগ্রেস। এ লক্ষ্যে দলটি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। তবে ভারতজুড়ে দলের জনসম্পৃক্ততা বাড়াতে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’কেও প্রাধান্য দেবে দলটি।
কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, দলটির সাধারণ সম্পাদকমণ্ডলী, রাজ্য কংগ্রেসের প্রধান এবং বিভিন্ন রাজ্যে কংগ্রেস থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কংগ্রেস সর্বাত্মকভাবে ‘ইন্ডিয়া’ জোটকে প্রাধান্য দেবে। কংগ্রেসের পক্ষ থেকে জোটকে শক্তিশালী করতে কোনো ত্রুটি থাকবে না।

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও জোর দিয়ে বলেছেন, কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে যৌথ কর্মসূচি দেবে। তবে জাতীয় নির্বাচনে জোটের শরিকদের মধ্যে আসন বণ্টন কেমন হবে, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি। কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি জোটের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি দেখভাল করছে। বিষয়টি নিয়ে কমিটির সদস্যরা এরই মধ্যে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আলোচনা করেছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

এদিকে দলের মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছেন, আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে কংগ্রেস ও রাহুল গান্ধীর নতুন কর্মসূচি ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’। তিনি এরই মধ্যে ইন্ডিয়া জোটের নেতাদের এই যাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগে ভারতের ১৪টি রাজ্যে এই ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’ হওয়ার কথা থাকলেও এখন নতুন সিদ্ধান্ত অনুসারে ১৫টি রাজ্যে হবে এই যাত্রা। নতুন করে অন্ধ্র প্রদেশকে যুক্ত করা হয়েছে তালিকায়।

প্রথমে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘ন্যায়যাত্রা’। পরে জনগণের আগ্রহের বিষয়টি মাথায় রেখে এর নাম রাখা হয় ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’। দলের নেতারা মনে করছেন, নতুন কোনো কর্মসূচি হিসেবে এটি পরিচিত না করে ভারত জোড়ো যাত্রার বর্ধিত বা দ্বিতীয় অধ্যায় হিসেবেই এর নাম ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’ রাখা ভালো হবে। এর ফলে জনসম্পৃক্ততাও বাড়বে বলে মনে করেন তাঁরা।

ভারত জোড়ো ন্যায়যাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১৫ রাজ্যে মোট ৬৬ দিন প্রচারণা চালাবেন রাহুল গান্ধী। এই সময়ে তিনি অন্তত ১১০টি জেলা সফর করবেন এবং এই সময়ে তাঁকে প্রায় ৬ হাজার ৭০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হবে। তাঁর এই যাত্রার অধিকাংশই হবে বাসে। তবে প্রতিদিন তিনি সাত থেকে আট কিলোমিটার হাঁটবেন এবং অন্তত দুটি জনসভায় অংশ নেবেন তিনি।

এর আগে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর কন্য়াকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০২৩ সালের জানুয়ারি মাসের ৩০ তারিখ যেই যাত্রা শেষ হয় কাশ্মীরে। ১৩০ দিন ধরে দেশের ১২টা রাজ্য এবং দুই কেন্দ্র শাসিত অঞ্চল সফর করেন রাহুল। কন্য়াকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটে পার করেন প্রায় ৪ হাজার কিলোমিটার পথ।

সম্পাদনা: রুমি 


 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us