শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ‘মাঁখোর বালক’ গ্যাব্রিয়েল আত্তাল

Reporter Name
  • বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফরাসি রাজনীতিতে ‘মাখোঁর বালক’ বলে পরিচিত গ্যাব্রিয়েল আত্তাল। মাত্র ৩৪ বছর বয়সে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন তিনি। গ্যাব্রিয়েল আত্তাল সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁকে নিয়োগ দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রাজনীতিতে ‘মাখোঁনিয়া’ স্কুলের সবচেয়ে ব্রিলিয়ান্ট তরুণ শিক্ষার্থী হিসেবে আত্তালের পরিচয় রয়েছে। ফ্রান্সে বর্তমান প্রেসিডেন্ট মাখোঁর রাজনীতি ও আদর্শের অনুসারীদের ‘মাখোঁনিয়া’ স্কুল বলা হয়।

গ্যাব্রিয়েল আত্তাল ১৯৮৯ সালে প্যারিসের কাছে ক্লামার্ত শহরে জন্মগ্রহণ করেন। পরে ২০০৬ সালে তিনি ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টিতে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন। পরে ২০১২ থেকে ২০২৭ সাল পর্যন্ত তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মেরিসোল তোরাইনের হয়ে কাজ করেন। সে বছরই আত্তাল ফ্রান্সের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ লা রিপাবলিক এন মার্চে থেকে সদস্য নির্বাচিত হন।

এক বছর পরে ২০১৮ সালে আত্তাল সরকারের মুখপাত্র নিযুক্ত হন এবং ২০২২ সালে তিনি মন্ত্রিসভায় যুক্ত হন। কিন্তু তাঁর নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় ছিল না। পরের বছর ২০২৩ সালে তিনি ফ্রান্সের শিক্ষামন্ত্রী হন এবং স্কুলে হিজাব নিষিদ্ধ করে ব্যাপক সমালোচিত হন।

এর আগে গতকাল মঙ্গলবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেন। ওই পোস্টে মাখোঁ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় এলিজাবেথ বোর্ন আমাদের জাতির সেবায় প্রতিদিন অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাষ্ট্রের নারীদের সাহস, প্রতিশ্রুতি ও সংকল্প নিয়ে আপনি আমাদের প্রকল্প বাস্তবায়ন করেছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ।’

প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে ডানপন্থী বিরোধীদের সমালোচনার মুখে মন্ত্রিসভায় রদবদল নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে তিনি শিগগিরই নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে পারেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা। গত মাসে পার্লামেন্টে অভিবাসন বিল পাস হওয়ার পর থেকে রাজনৈতিক প্রতিকূলতার সঙ্গে লড়ছেন মাখোঁ। বিলটি পাস হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের অবস্থান দুর্বল হয়ে পড়ে।

মাখোঁ গত সপ্তাহে অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ার এবং সাবেক প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপের সঙ্গে তাঁর প্রশাসনকে নতুন করে সাজানোর বিষয়ে পরামর্শ করেছেন। যদিও প্রধানমন্ত্রী বোর্নের সঙ্গে বৈঠকের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানা গেছে।

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us