শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মিয়ানমারে জান্তাবাহিনীর সঙ্গে অস্ত্রবিরতিতে সম্মত বিদ্রোহী জোট

Reporter Name
  • শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

মিয়ানমারে জান্তাবাহিনীর সঙ্গে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে বিদ্রোহী তিন বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত জোট। উত্তর মিয়ানমারভিত্তিক নৃতাত্ত্বিক সেই সশস্ত্র জোটের নাম ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’। অ্যালায়েন্সের অংশ তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) এক মুখপাত্র আজ শুক্রবার জানিয়েছেন, চীনের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছেন তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মিয়ানমারের জান্তাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে। তারপর থেকেই দেশটিতে বিদ্রোহ-আন্দোলন তীব্র আকার ধারণ করে। জান্তাবাহিনী ব্যাপক দমনপীড়ন চালানো শুরু করলে দেশটির বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী জান্তাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে।

সর্বশেষ গত বছরের অক্টোবর উত্তর মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী—মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ) জান্তাবাহিনীর বিরুদ্ধে সম্মিলিত লড়াই শুরু করে। মাঝে চীনের মধ্যস্থতায় এই তিন গোষ্ঠীর সঙ্গে একবার সমঝোতার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। তবে এবারে এসে অস্ত্রবিরতিতে সম্মত হলো তারা।

বিষয়বস্তুর সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক টিএনএলএ-এর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, চীনা দূত দেং শি জিনের মধ্যস্থতায় আলোচনায় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স আর অগ্রসর না হয়ে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় অ্যালায়েন্স জান্তাবাহিনীর শিবির বা শহরে আক্রমণাত্মক আক্রমণ করবে না। বিপরীতে জান্তাবাহিনীও অ্যালায়েন্সের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা, বোমাবর্ষণ বা ভারী অস্ত্রের সাহায্যে আক্রমণ করবে না।

মিয়ানমারের জান্তাবাহিনী এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। অ্যালায়েন্সের অন্য দুই অংশীদার মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং আরাকান আর্মি (এএ) আলোচনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us