শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রাশিয়াকে কড়া হুঁশিয়ারি যুক্তরাজ্যের 

Reporter Name
  • সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে পশ্চিমা বিশ্বে। এর মধ্যে রাশিয়াকে হুঁশিয়ারি দিলো যুক্তরাজ্য। দেশটির এক ঊর্ধতন মন্ত্রী বলেন, ইউক্রেনে পুতুল সরকার বসালে রাশিয়াকে ভয়াবহ নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। গতকাল রবিবার (২৩ জানুয়ারি) তিনি এই কথা বলেন।

যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ডমিনিক রাব স্কাই নিউজকে বলেন, ইউক্রেনে রাশিয়া যদি এই পদক্ষেপ নেয় ও আক্রমণ করার চেষ্টা করে, সেই সঙ্গে পুতুল শাসনও স্থাপন করে তবে খুব ভয়াবহ পরিণতি হবে।

এর আগে গতকাল শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে ষড়যন্ত্র করছে।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ইউক্রেনের সাবেক আইনপ্রণেতা ইয়েভহেন মুরাইয়েভকে কিয়েভে সম্ভাব্য রুশপন্থী সরকারের প্রধান হিসেবে বিবেচনা করছে রাশিয়া। যুক্তরাজ্যের দাবি, তাদের কাছে এ সংক্রান্ত তথ্য আছে।

এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস এক টুইট বার্তায় বলেছেন, ইউক্রেনে রুশপন্থী নেতৃত্বকে ক্ষমতায় বসাতে ক্রেমলিনের চক্রান্ত কোনোভাবেই সহ্য করবেন না। ক্রেমলিন জানে যে সামরিক অনুপ্রবেশ কৌশলগতভাবে একটি বড় ভুল হবে। তার জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে।

যুক্তরাজ্যের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি যুক্তরাজ্যের এই অভিযোগকে ভুয়া বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে অভিযোগ করেছে, ব্রিটেন ও ন্যাটো ইউক্রেন ইস্যু নিয়ে উত্তেজনা বাড়াচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us