শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনার শেষ ধাপ হতে পারে ওমিক্রন: ড. অ্যান্থনি ফাউচি

Reporter Name
  • বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ ওমিক্রনের মধ্য দিয়েই চলমান মহামারি পর্ব পার করে এনডেমিক বা সাধারণ রোগের স্তরে পৌঁছাতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস, এমনটাই আশা করছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। তবে তিনি এটাও বলছেন যে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।

এনডেমিক পর্যায়ে একটি ভাইরাসজনিত রোগ কোনো এলাকায় সাধারণ রোগে পরিণত হতে পারে। এর মানে হলো- ওই এলাকায় রোগীটি থাকবে, মানুষ আক্রান্তও হবে। তবে এর প্রকোপ এবং ভয়াবহতা হবে মহামারি পর্যায়ের চেয়ে অনেক কম, এ রোগের ব্যবস্থাপনাও হবে অনেক সহজ।

মার্কিন স্ংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত নভেম্বরের শেষে দিক থেকে পুরো বিশ্বে দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের ওমিক্রন ধরনটি অনেক বেশি সংক্রামক হলেও আগের ধরনগুলোর মতো ততটা গুরুতর অসুস্থতার কারণ হচ্ছে না। ফলে এর মধ্য দিয়েই পৃথিবীর মানুষ কোভিডের মহামারি পর্যায় অতিক্রম করতে পারে বলে আশা জাগছে।

ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, এই রোগ সাধারণ স্তরে তখনই পৌঁছাবে যখন আর কোন নতুন ভ্যারিয়েন্ট আসার সম্ভবনা থাকবে না।
গত সোমবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্টের কিছু বৈশিষ্ট্য ওমিক্রনে দেখা যাচ্ছে না, এটা আমাদের জন্য সৌভাগ্যের। কিন্তু যে বিপুল সংখ্যক মানুষকে এটা আক্রান্ত করছে, তাতে সেই সুবিধাটা কাজে নাও লাগতে পারে।’ আমাদের সময়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us