শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মুসলিম শাসিত যুক্তরাষ্ট্রের প্রথম শহর মিশিগানের হ্যামট্রামক

Reporter Name
  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ নতুন অধ্যায়ের সূচনা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের শহর হ্যামট্রামকে।

২.২ বর্গ মাইলের এ শহরটি গত ৯৯ বছর শাসন করে আসছিলেন পোলিশ-আমেরিকানরা। খবর আরব নিউজের।

কিন্তু এখন চিত্র সম্পূর্ণ ভিন্ন, বর্তমানে শহরটির অর্ধেকেরও বেশি বাসিন্দা আরব-মুসলিম। এ ছাড়া অসংখ্য বাংলাদেশিও আছেন এখানে। নতুন বছরে এক নতুন অধ্যায় শুরু হয়েছে শহরটিতে।

কাউন্সিলর থেকে শুরু করে এ শহরের নতুন মেয়র-সবাই মুসলিম। এক কথায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিমশাসিত শহর এটি।

এ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সব মুসলিম সিটি কাউন্সিলের সঙ্গে শপথ গ্রহণ করেছেন নতুন মেয়র ইয়েমেন বংশোদ্ভূত আমের গালিব।

মেয়র গালিবের জন্ম ইয়েমেনে, ১৮ বছর বয়সে তিনি একাই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এখন তার বয়স ৪২। চিকিৎসা ক্ষেত্রে কাজ করেন এবং ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছেন।

হ্যামট্র্যামকের আগের সেই সুসময় এখন আর নেই। শহরটা ক্ষয়ে যাচ্ছিল। অনেক কারখানা বন্ধ ছিল। অনেক দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের পোলিশ আমেরিকান গত দুই দশকে ডেট্রয়েট শহরতলিতে এবং তার বাইরে চলে গেছেন।

ইয়েমেন এবং বাংলাদেশ থেকে আসা অভিবাসীরা তাদের স্থলাভিশীক্ত হন এবং স্থানীয়দের কছে হ্যামট্রামক এখন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের শহর।

মেয়র গালিব বলেন, আমি গর্ব বোধ করি এবং আমি একটি বড় দায়িত্ব অনুভব করছি। কারণ, অভিবাসী হিসাবে এই দেশে ব্যবস্থাপক, জনসেবা এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরাও সফল হতে পারি-এটা প্রমাণ করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।

যে কোনো ইসলামাভীতিকে অগ্রাহ্য করে, গালিব নাগরিকদের সেবা করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, সব ধর্মই পুণ্যের কথা প্রচার করে, ইসলাম আমাদের ভালো কাজ করা, মন্দ কাজ এড়িয়ে চলা, অন্যদের সম্মান করা এবং সবার সঙ্গে ভালো আচরণ করতে উৎসাহিত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us