শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নিউইয়র্কে এনআরবি অ্যাওয়ার্ডে সম্মানিত মিশিগানের এমডি সাহাব উদ্দিন

Reporter Name
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত জমকালো অল কাউন্টি এনআরবি অ্যাওয়ার্ডে সম্মাননা পেলেন মিশিগানের জনপ্রিয় রিয়েল এস্টেট ইনভেস্টর এমডি সাহাব উদ্দিন। প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক তাঁর হাতে এ সম্মাননা তুলে দেয়।

সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে মিশিগানে রিয়েল এস্টেট খাতে সাফল্যের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি কমিউনিটির নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর উপস্থিতি ও অবদান সব সময় প্রশংসিত হয়েছে।

অ্যাওয়ার্ড পাওয়ার প্রতিক্রিয়ায় সাহাব উদ্দিন বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, পুরো মিশিগান কমিউনিটির। প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ও সমাজের জন্য কিছু করতে পারা আমার জন্য গর্বের।”অনুষ্ঠানে উপস্থিত অনেকে জানান, সাহাব উদ্দিন শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি একজন মানবিক নেতা, যিনি সব সময় কমিউনিটির পাশে থাকেন। তাঁর এ সম্মাননা পুরো প্রবাসী সমাজের জন্য এক গর্বের বিষয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us