শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

হ্যামট্রামিকের আইডিয়াল ইসলামিক সেন্টারে ঈদে মিলাদুন্নবী মাহফিল ২১ সেপ্টেম্বর

Reporter Name
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : হ্যামট্রামিকে বৃহৎ পরিসরে ৪র্থ বার্ষিক আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও র‌্যালির আয়োজন করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর রবিবার, দুপুর ১২টায় হ্যামট্রামিকের আইডিয়াল ইসলামিক সেন্টার,  27121 হলব্রুক, মিশিগানে মাহফিলটি অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক এই মাহফিল ও র‌্যালি আয়োজন করেছে Sunni Alliance of North America (SANA)। আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠানটি হবে ঈমান, ঐক্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার এক মহামঞ্চ। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিশিষ্ট ইসলামি আলেম ও বক্তারা অংশ নেবেন।

বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন মিশিগানের শায়খ আব্দুল করিম ইয়াহইয়া, নিউ জার্সির শায়খ আমিন মুহাম্মদ, ক্যালিফোর্নিয়ার শায়খ জামাল উদ্দিন, মিশিগানের ড. শরীফ সাহিবজাদা, শায়খ তাহির মতিন সিদ্দিকী, ইমাম দাউদ ওয়ালিদ এবং শায়খ মুহাম্মদ ইশতিয়াক। আয়োজকরা জানান, ইসলামি শিল্পীদের পরিবেশনায় সরাসরি নাশিদ পরিবেশনও থাকবে অনুষ্ঠানে।

মাহফিলে অংশ নিতে এবং আসন সংরক্ষণের জন্য অংশগ্রহণকারীদের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মাহফিল সম্পর্কে আরও বিস্তারিত জানার প্রয়োজন হলে 313-721-0902 অথবা 313-525-2230।এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে এবং মুসলিম সম্প্রদায়কে একত্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জাগ্রত করাই এই মাহফিলের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us