শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মিশিগানে ইসলামী জ্ঞানচর্চার আসর ২৭ সেপ্টেম্বর

Reporter Name
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মিশিগানের ওয়ারেন শহরে আগামী শনিবার, ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ ইসলামী সম্মেলন। “Guardians of the Heart” শিরোনামে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে মিফতাহ ইন্সটিটিউট।অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মিফতাহ ক্যাম্পাসে। এতে অংশ নেবেন বিশিষ্ট আলেম মুফতি আব্দুল রহমান ওয়াহিদ, মুফতি তারিক মাসুদ এবং মুফতি আসিম রাশিদ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনটি সকলের জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণে কোনো ফি প্রযোজ্য নয়।

ধর্মীয় আলোচনার পাশাপাশি মিফতাহ ক্যাম্পাস প্রাঙ্গণে উপস্থিত থাকবে বিভিন্ন ফুড ভেন্ডর। ফলে অংশগ্রহণকারীরা অনুষ্ঠান উপভোগের পাশাপাশি খাবারের ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন। আয়োজনটি অনুষ্ঠিত হবে মিফতাহ ক্যাম্পাসে, যার ঠিকানা 11200 E 11 Mile Rd, Warren, MI 48089। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য মিফতাহ ইন্সটিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট (miftaah.org/heart) ভিজিট করার জন্য আহ্বান জানানো হয়েছে।মিফতাহ ইন্সটিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিক জাগরণের উদ্দেশ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যা মিশিগানের মুসলিম কমিউনিটির মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us