শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

Reporter Name
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গত ৭ সেপ্টেম্বর সেন্টার লাইন পার্কে অনুষ্ঠিত হলো বৃহত্তর জৈন্তা এসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ-এর ২৪তম বার্ষিক বনভোজন। দিনব্যাপী এ আয়োজনে ছিল বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা, শুভ উদ্বোধন, বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতিভোজ, আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ ও সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত সমবেত কণ্ঠে পরিবেশিত হয়। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খাজা আফজাল ও হেলাল আবেদীনের যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতিকুর রহমান। এসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ ও নেতৃবৃন্দের মধ্যে সভায় বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, খাজা সাহাব আহমদ, সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, মনাফ আহমদ বাবুল, লুতফুর রহমান, আমিনুল হক, দোলোয়ার হোসেন , ওবায়দুল্লাহ বাবুল, হাজী আব্দুর রহিম, হাজী আব্দুর রকিব, ফিজারেল্ড স্কুলের এলিজাবেথ জনসন ও রেবেকা হক প্রমুখ।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, নাজমুল হক সাহিন, নাঈম চৌধুরী, ফয়সল আহমদ ও ড. মোতাকাব্বির মাসুদ, সৈয়দ মঈন দিপু ও কাজী এবাদ। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন শুয়াইব আহমদ, তরিক উদ্দিন, শাহজাহান, সিরাজ রহমান ও আবদুল খালিক। মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন মহসিনা জাহান মিমি ও শারমিন হক।

বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তা এসোসিয়েশন অব মিশিগান দীর্ঘদিন ধরে মিশিগানে কমিউনিটি ও দেশের উন্নয়নে কাজ করছে। তাদের নিজস্ব অর্থায়নে ১৫টি কবরস্থানের জমি কেনা, শিক্ষা খাতে সহযোগিতা, করোনাকালে সহায়তা এবং বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো এসোসিয়েশনের কার্যক্রমকে সমৃদ্ধ করেছে। এসব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠান সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বনভোজনে আরও উপস্থিত ছিলেন রফিক আহমদ, মাস্টার মঈন উদ্দিন, মাওলানা লুতফুর রহমান, শরীফ আহমদ, সোলায়মান আহমদ, মিলটন বড়ুয়া, দীপক চৌধুরী, আব্দুল হক, নিজাম উদ্দিন, ইফতেখার আহমদ হেলাল, সাব্বির আহমদ, ওলিউর রহমান, সাদেকুল হক, বদরুল ইসলাম, মোস্তাক আহমদ মুক্তা, বাবুল মিয়া সুহেল, সাইফুদ্দিন ভুইয়া, বদরুল আলম, কামাল উদ্দিন, আফতাবুল আমিন ও জামাল প্রমুখ।

শেষাংশে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও র‍্যাফেল ড্র-তে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে এবারের বনভোজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ভবিষ্যতেও আরও সুন্দর আয়োজনের মাধ্যমে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।বনভোজনে এসোসিয়েশনের নেতৃবৃন্দ, মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us