শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সাংবাদিক সৈয়দ আনাস পাশার সাথে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ’র মতবিনিময়

Reporter Name
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সত্যবাণী পত্রিকার সম্পাদক সৈয়দ আনাস পাশা গতকাল ৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ’র  সভাপতি হেলাল উদ্দীন রানা ও সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌসের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এই বিশেষ আড্ডামুখর বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল লন্ডন ও মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গভীর আত্মিক সম্পর্ক। পাশাপাশি উঠে আসে সিলেটের ফেলে আসা দিনের স্মৃতি, বিশেষত স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ের রাজপথ কাঁপানো সংগ্রামের অভিজ্ঞতা। সৈয়দ আনাস পাশা ও হেলাল উদ্দীন রানা সেইসব সংগ্রামী দিনের কথা স্মরণ করতে গিয়ে সহযোদ্ধাদের অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধার সাথে উচ্চারণ করেন।

সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও প্রবাসে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে নিবিড় সহযোগিতা, মত ও ভাবের আদান-প্রদান, এবং প্রজন্মান্তরে সাংবাদিকতার ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব নিয়েও বিস্তারিত আলোচনা হয়। তাঁরা মনে করেন, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী সাংবাদিকরা যদি আরো সংগঠিতভাবে কাজ করেন তবে বাংলাদেশি কমিউনিটির স্বার্থরক্ষা, পরিচিতি বৃদ্ধি ও সাংস্কৃতিক উত্তরাধিকারের সংরক্ষণে তা বিশাল ভূমিকা রাখবে। প্রেসক্লাব নেতৃবৃন্দ স্বস্ত্রীক মিশিগান সফরের জন্য সৈয়দ আনাস পাশাকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। সৈয়দ আনাস পাশা মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নানাবিধ অর্জনের প্রশংসা করেন। বিশেষ করে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডে প্রবাসীদের সফলতা তাঁর আলোচনায় উঠে আসে। তিনি আশা প্রকাশ করেন, মিশিগানের বাংলাদেশি প্রজন্ম আগামী দিনে আমেরিকান মূলধারায় আরো বেশি সক্রিয় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আনাস পাশা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাংবাদিকতা করে আসছেন। তিনি জনমত, সিলেটের ডাক সহ লন্ডন থেকে প্রকাশিত একাধিক বাংলা সংবাদপত্রের সাথে জড়িত ছিলেন। দীর্ঘ সময় তিনি জনপ্রিয় জাতীয় দৈনিক সমকাল-এর লন্ডন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের একজন প্রভাবশালী সদস্য এবং সত্যবাণী পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার এই পারিবারিক উত্তরাধিকারকে এগিয়ে নিচ্ছেন তাঁর বড় সন্তান মাহাথির পাশা, যিনি বর্তমানে লন্ডনের মূলধারার গণমাধ্যম আইটিভি (ITV)-এর একজন স্বনামখ্যাত সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত। সভার শেষাংশে সাংবাদিক আনাস পাশা বলেন, “প্রবাসে থেকেও আমরা আমাদের শিকড়ের সাথে যুক্ত। সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের কাজ নয়, এটি হলো ইতিহাস লিপিবদ্ধ করার দায়িত্ব। তাই দেশ-বিদেশের সব সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা আজ সবচেয়ে বেশি প্রয়োজন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us