শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনার মধ্যেই চীনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোটি শিক্ষার্থী

Reporter Name
  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪৭৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারীর মধ্যে চীনে এক কোটি ১০ লাখ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার থেকে দু’দিন ধরে কঠিন প্রতিযোগিতামূলক এই পরীক্ষা চলবে। মহামারীর জন্য এই পরীক্ষা এক মাস পিছিয়ে দেয়া হয়েছিল।

বিবিসি জানিয়েছে, চীনা ভাষায় এই পরীক্ষার নাম ‘গাওকাও’। চলতি বছর এই পরীক্ষা আগের চেয়েও কঠিন হবে বলে মনে করা হচ্ছে। কারণ করোনাভাইরাস মহামারির জন্য বছরের শুরু থেকে স্কুল-কলেজ বন্ধ ছিল।

চীনা সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ইয়ে মিনজি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপও এবার বেশি হবে কারণ এরা দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে আটক ছিলেন।

পরীক্ষা গ্রহণের জন্য চীনজুড়ে সাত হাজারের বেশি পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব পরীক্ষাকেন্দ্রে ১০ লাখের বেশি পরিদর্শক বা অন্য তদারক কর্মী দায়িত্ব পালন করবেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, পরীক্ষার সময় সব পরীক্ষার্থী এবং মনিটরকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এজন্য অতিরিক্ত ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে।

পরীক্ষার হলে ঢোকার আগে সব ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও খবরে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us