শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্রকে কড়া জবাব, ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

Reporter Name
  • শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। শনিবার উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর নিশ্চিত করেছে বলে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

উত্তর কোরিয়ার উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কড়া জবাব দিতেই কিম প্রশাসন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ওই ক্ষেপণাস্ত্রের কার্যবক্ষমতা যাচাইয়ের পর বিচার করে নেওয়াই ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ।  পূর্ব সাগরে নির্ধারিত টার্গেটে ক্ষেপণাস্ত্র দুটি আঘাত হানে বলে কেসিএনএ জানিয়েছে।

নতুন বছরে এই নিয়ে তৃতীয় বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এর আগে গত মঙ্গলবার পিয়ংইয়ং থেকে হাইপারসনিক মিসাইল ছুঁড়েছিল উত্তর কোরিয়া। এরপরই বুধবার যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির ওপর। এবার সেই নিষেধাজ্ঞার বদলা নিতেই শুক্রবার ফের একবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আগের অভিজ্ঞতার আলোকে যুক্তরাষ্ট্র প্রতিবেশী দেশগুলোর  ওপর প্রচ্ছন্ন হুমকি দিয়ে চাপ সৃষ্টি করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us