শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনায় একদিনে আরো ৭ হাজার মৃত্যু দেখলো বিশ্ব

Reporter Name
  • শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। যদিও আগের দিনের তুলনায় বাড়ল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাত হাজারের বেশি মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১ লাখ ৫৩ হাজারে দাঁড়িয়েছে।

সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। এ দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার নাম। আর প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে পোল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং ভিয়েতনাম। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৬ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৫ লাখ ৩৮ হাজারে পৌঁছে গেছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন সাত হাজার ২১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা পাঁচ শতাধিক কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৫ লাখ ৩৮ হাজার ৪১৩ জনে পৌঁছেছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা অর্ধ লক্ষাধিক বেড়েছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩২ কোটি ছয় লাখ ৫৪ হাজার ৬৮ জনে দাঁড়িয়েছে।

এ দিকে গত এক দিনে বিশ্বে মহামারি করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্রের জনগণ। একই সময়ে মার্কিন ভূখণ্ডে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন সাত লাখ ৮৭ হাজার ৪১৫ জন এবং মৃত্যুবরণ করেছেন এক হাজার ৮৮০ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ছয় কোটি ৫২ লাখ ১৭ হাজার ৩৯৭ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে আট লাখ ৬৯ হাজার ১২৩ জনের।

অন্য দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে মারা গেছেন ৭৪০ জন। আর নতুন করে রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ২১ হাজার ১৫৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি সাত লাখ ২৩ হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ১৯ হাজার ১৭২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক লাখ নয় হাজার ১৩৩ জন। আর মারা গেছেন ৩৩৫ জন। মহামারির শুরু থেকে যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ৮১৭ জন। এর মধ্যে এক লাখ ৫১ হাজার ৩৪২ জন মারা গেছেন। একই সময়ে ইউরোপের দেশ ইতালিতে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন এক লাখ ৮৪ হাজার ৬১৫ জন। আর প্রাণ হারিয়েছেন ৩১৬ জন।

গেল এক দিনে অঞ্চলটির আরেক দেশ ফ্রান্সে নতুন করে কোভিড সংক্রমিত আক্রান্ত হয়েছেন তিন লাখ পাঁচ হাজার ৩২২ জন। এর মধ্যে মারা গেছেন ২২৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৩২ লাখ ৪০ হাজার ৩০৪ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ২৬ হাজার ৫৩০ জনের। একই সময়ে ইউরোপীয় দেশ স্পেনে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ১৬১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১২ জন।

এছাড়া ইউরোপের আরেক দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯৩ হাজার ১৫৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৬১ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত ৭৮ লাখ পাঁচ হাজার ১৪৯ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন এক লাখ ১৫ হাজার ৮৬৬ জন। একই সময়ে ইউক্রেনে নতুন করে রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪৬ জন এবং প্রাণ হারিয়েছেন ১৯১ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে মারা গেছেন ১৯০ জন। আর নতুন করে রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৯৭ হাজার ২২১ জন। অপর দিকে মহামারির থাবা শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ২৮ লাখ ১৫ হাজার ৮২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ২০ হাজার ৬০৯ জনের।

এ দিকে করোনায় সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন তিন কোটি ৬৫ লাখ ৭১ হাজার ৪২৩ জন। আর মারা গেছেন চার লাখ ৮৫ হাজার ৪৩ জন।
এছাড়া মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গেল এক দিনে ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৫৩ জন, পোল্যান্ডে ৪৮১ জন, ভিয়েতনামে ২০৬ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫৯ জন, কানাডায় ১০৮ জন এবং ফিলিপাইনে ৮২ জন মৃত্যুবরণ করেছেন। অপর দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছেন ১৯০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ ৭৬৪ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us