শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনা থেকে সেরে উঠে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে শিশু: গবেষণা

Reporter Name
  • বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ করোনা থেকে সেরে উঠলেও শিশুদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা দিচ্ছে ডায়াবেটিস। বিশেষজ্ঞরা বলছেন, করোনা থেকে সেরে ওঠার পর অনেক শিশুরই টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস ধরা পড়ছে। শুক্রবার (৭ জানুয়ারি) এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেছে আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি)। মঙ্গলবার (১১ জানুয়ারি)  নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউরোপে ইতোমধ্যেই এই রকম একাধিক ঘটনা রিপোর্টে প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।  তারা বলছেন, কারও কারও ‘ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস’ দেখা যাচ্ছে। এতে রক্তে উপস্থিত শর্করা থেকে শক্তি তৈরির জন্য প্রয়োজনীয় ইনসুলিন যথেষ্ট পরিমাণে তৈরি হয় না।

সিডিসির গবেষক ও রিপোর্টের মূল লেখক শ্যারন সায়াদ বলেন, ডায়াবেটিসের ঝুঁকি ৩০ শতাংশ বেড়ে যাওয়া কিন্তু খুবই বিপজ্জনক। কিছু বিষয় এখনো অস্পষ্ট। যেমন, করোনার পরে ধরা পড়া ডায়াবেটিস মারাত্মক আকার নেবে কি না, তা এখনো জানা যায়নি।

যে সব শিশু এখনো কোভিড আক্রান্ত হয়নি, তাদের মা-বাবাকে পরামর্শ দিয়ে সিডিসির এই গবেষক বলেন, ভালো করে সন্তানের ওপরে নজর রাখুন। ডায়াবেটিসের কোনো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের কাছে যেতে হবে। যেন দ্রুত চিকিৎসা শুরু করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us