শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনার নতুন ধরন আইএইচইউ (ইহু)

Reporter Name
  • বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ করোনার অতিসংক্রামক ধরন ডেল্টা ও ওমিক্রনের দাপটে কাঁপছে বিশ্ব। এরমধ্যেই নতুন ধরণের আইএইচইউ (ইহু) নিয়ে সবার মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্রান্সে শনাক্ত হয়েছে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট। ফ্রান্সের একদল বিজ্ঞানী এর সন্ধান পেয়েছেন বলে জানা গিয়েছে।

মেডিটেরানি ইনফেকশন নামে সংস্থার গবেষকরা করোনার এ ধরণের নাম দিয়েছেন (আইএইচইউ) ইহু। বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২১ সালের সেপ্টেম্বরে কঙ্গো থেকে এ ভাইরাসের উৎপত্তি।

নতুন শনাক্ত হওয়া এই ধরনটির বৈজ্ঞানিক নাম বি.১,৬৪০.২। ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির নাম অনুসারে এটির নামকরণ হয়েছে। এছাড়া জানা গেছে, দেশটিতে এ পর্যন্ত ১২ জন নতুন রূপান্তরিত এই ধরনটিতে আক্রান্ত হয়েছেন।

আরও বিস্তারিত অনুসন্ধান ও গবেষণায় করোনাভাইরাসের নতুন এই ধরনটি সম্পর্কে নিশ্চিত হয় আইএইচইউ মেডিটেরানি। এ বিষয়ক গবেষণা প্রতিবেদনে সংস্থাটির বিজ্ঞানীরা জানান, মূল করোনাভাইরাসের ৪৬ দফা অভিযোজন বার রূপান্তরের মাধ্যমে আগমন ঘটেছে নতুন এই ভাইরাসটির।

এ বিষয়ে একটি টুইট করেছেন মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং। তার মতে, এখন করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। তার মানে এ নয় যে সবগুলো বিপজ্জনক। সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us