শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সিরিয়ার ১৩৫ স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া ও আসাদ বাহিনী

Reporter Name
  • সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ সিরিয়ার বাশার আল আসাদ ও তার মিত্র দেশ রাশিয়ার সেনাবাহিনী গত দুই বছরে দেশটির ১৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।

রোববার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস এ তথ্য জানায়। খবর  ডেইলি সাবাহর।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, হোয়াইট হেলমেটস উত্তর-পশ্চিম সিরিয়ায় আসাদ ও তার মিত্র দেশ রাশিয়ার বাহিনী ১৩৫টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এর মধ্যে ৮৯ হামলা হয়েছে ২০১৯ সালে, ২০২০ সালে হয়েছে ৪০টি হামলা এবং চলতি বছর পাঁচটির বেশি প্রতিষ্ঠানে হামলা হয়েছে।

ইদলিবপ্রদেশ নিয়ে তুরস্ক ও রাশিয়ার মধ্যে চুক্তি সত্ত্বেও সে অঞ্চলে আসাদ সরকারের বাহিনী ও তার মিত্ররা অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এ প্রদেশে অন্তত ৩০ লাখ মানুষ বসবাস করেন। যার দুই-তৃতীয়াংশ মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে আসা।

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) বলছে, ইদলিবে বাস করা প্রায় ৭৫ শতাংশ বাসিন্দা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।  এর মধ্যে ১৬ লাখ মানুষ ক্যাম্প অথবা অস্থায়ী বসতিতে বাস করেন।

সম্প্রতি সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) জানিয়েছে, ২০১১ সালের মার্চের পর থেকে সিরিয়ায় অন্তত ২৯ হাজার ৬৬১ জন শিশু নিহত হয়েছে।

২০১১ সালে সরকারবিরোধী আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়। এর পর থেকে যুদ্ধে পাঁচ লাখ মানুষ মারা গেছেন এবং ১০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us