নিউজ ডেস্কঃ
বিশ্বে করোনায় জনসংখ্যা অনুপাতে সবচেয়ে বেশী মানুষের মৃত্যু হয়েছে পেরুতে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৫ জনের মৃত্যু হয়েছে, ২০২০ সালের মার্চে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ জনে।
পেরুর ৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার মধ্যে ২২ লাখ লোক কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। দেশটিতে প্রতি ১০ লাখের মধ্যে ৬ হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে, পেরুতে কোভিড-১৯ এ মৃত্যুর হার বিশ্বে সর্বোচ্চ।
করোনার ভ্যাকসিন প্রদান বৃদ্ধি সত্ত্বেও দেশটিতে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক, কর্তৃপক্ষ করোনার ডেল্টা ভ্যারিয়ান্টের নতুন সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন।
Leave a Reply