শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

চীনে ধুমপানের কারণে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ মারা যায়

Reporter Name
  • শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  চীনে ১০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে ধুমপান থেকে সৃষ্টি হওয়া রোগের কারণে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের যৌথ সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে। একই সঙ্গে এই রিপোর্টে এমনও দাবি করা হয়েছে, এভাবেই যদি চলতে থাকে, তাহলে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যাটি দ্বিগুন হয়ে যাবে। খবর হিন্দুস্তান টাইমসের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের প্রশাসনের যৌথ সমীক্ষা রিপোর্টে যা উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চীনে ৩০ কোটিরও বেশি মানুষ ধুমপান করেন। যারা ধুমপান করেন, তাদের মধ্যে ২৬.‌৬ শতাংশ মানুষের বয়স ১৫ বছর বা তার থেকে বেশি। এই বয়সীদের মধ্যে অর্ধেকেরও বেশি পুরুষ সিগারেট খান। উল্লেখযোগ্য বিষয়, এবারে যে বার্ষিক রিপোর্ট পেশ হয়েছে, তাতে দেখা গেছে, স্বাস্থ্যের ক্ষেত্রে একাংশের মানুষ ই-সিগারেটে নেশায় মগ্ন। এভাবে যদি চলতে থাকে, তাহলে ২০৩০ সালের মধ্যে এই ধুমপানকারীদের সংখ্যা দ্বিগুন হতে বেশিদিন সময় লাগবে না।

এই রিপোর্টের ওপর ভিত্তি করে চীনের প্রশাসনের তরফে একটি লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেই লক্ষ্যমাত্রায় ১৫ বছর ও তার বেশি বয়সীদের মধ্যে ধুমপানের প্রবণতা কমানোর পরিকল্পনা করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ ধুমপান কমানোর পরিকল্পনা রাখা হয়েছে। আগামী ৩১ মে টোবেগো দিবস হিসাবে পালিত হয়। তার আগে ‘‌হেলদি চায়না প্রমোশন কমিটি’-এর তরফে একটি অ্যাকশান প্ল্যান প্রকাশ করা হয়।

চীনা প্রশাসনের তরফে এই বিষয়ে স্পষ্ট জানানো হয়েছে, চীনে ধুমপানের মাত্রা কমাতে হলে সরকার, সমাজ, পরিবার, সর্বোপরি প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। চলতি বছরের প্রথম দিকে চীনা পার্লামেন্টে বদ্ধ জায়গায় ধুমপান করার ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব আনা হয়। যারা ধুমপান করেন না, তাদের কথা ভেবেই জাতীয় আইন আনার প্রস্তাব রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us