শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারতে একদিনেই শনাক্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজারের বেশি

Reporter Name
  • রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  করোনায় বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন।

রোববার (২৩ মে) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জনে। গত ২৪ ঘণ্টার মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ২৬৬ জনে।

ভারতে করোনা সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১১.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণের হার ৮.০৭ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us