শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিশ্বে দেড়শো কোটি ডোজ টিকা দেওয়া সম্পন্ন

Reporter Name
  • বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ বিশ্বে ছয় মাস আগে করোনাভাইরাসের কোভিড-১৯-এর টিকা দেওয়া শুরুর পর এ পর্যন্ত দেড়শো কোটিরও বেশি ডোজ শরীরে প্রয়োগ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র হিসাবে থেকে এ তথ্য জানা গেছে।

সরকারি তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া তথ্যে জানা গেছে, মঙ্গলবার ১৫:৩০ আন্তর্জাতিক সময় পর্যন্ত ২১০টি দেশে অন্তত ১৫০ কোটি ১৭ হাজার ৩৩৭টি ডোজ দেওয়া হয়েছে।

এর তিন-পঞ্চমাংশই দেওয়া হয়েছে চীন (৪২১.৯ মিলিয়ন), যুক্তরাষ্ট্র (২৭৪.৪ মিলিয়ন) এবং ভারতে (১৮৪.৪ মিলিয়ন)।

জনসংখ্যার হিসেবে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে ইসরায়েলে। প্রতি ১০ ইসরায়েলর ছয়জনই টিকার দুটি ডোজই পেয়েছেন।

২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে এ পর্যন্ত ২০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এই ব্লকের মোট জনসংখ্যার ৩২ শতাংশ টিকা পেয়েছে।

এদিকে বিশ্বের ১১টি দেশ এখনো টিকা কার্যক্রম শুরু করতে পারেনি। এর ছয়টি আফ্রিকান দেশ। এসব দেশ হলো- বুরকিনা ফাসো, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, শাদ, ইরিত্রিয়া ও তাঞ্জানিয়া। বাকি দেশগুলো হলো- ভানুয়াতু, কিরিবাতি, উত্তর কোরিয়া, তুর্কমিনিস্তান ও হাইতি।

এদিকে অগ্রিম টাকা নিয়েও নরেন্দ্র মোদি সরকারের নিষেধাজ্ঞার কারণে ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে টিকা সরবরাহ বন্ধ করে দেয়। বিকল্প উৎস না থাকায় টিকা সংকটে বন্ধ হয়ে যায় দেশের টিকা কর্মসূচি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us