শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সারাবিশ্বে একদিনে আক্রান্ত ৭ লাখ, মৃত্যু সাড়ে ১২ হাজার

Reporter Name
  • শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে গতকাল শুক্রবার (১৪ মে) বিশ্বের বিভিন্ন দেশে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ৮৩২ জনে। এই সময়ে বিশ্বে ভাইরাসজনিত কারণে মোট ১২ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে।

ভাইরাসটির সংক্রমণ শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত ও সুস্থ হয়ে ওঠা রোগীদের হালনাগাদ সংখ্যা প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভারতে নতুন রোগীর তালিকায় নাম লিখিয়েছেন ৩ লাখ ২৬ হাজার ১২৩ জন, মারা গেছেন ৩ হাজার ৮৭৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন, মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ২২৯ জন।

দৈনিক আক্রান্ত ও মৃত্যুর তালিকায় ভারতের পরেই অবস্থান করছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটিতে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৪৮৬ জন, , মারা গেছেন ২ হাজার ১৮৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৩১৩ জন, মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৭৮৫ জন।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে ক্রমশ কমে আসছে এ রোগে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই তালিকায় বর্তমানে তৃতীয় অবস্থানে থাকা এই দেশটিতে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৫৬ জন, মারা গেছেন ৭২২ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯৮৪ জন, মারা গেছেন মোট ৫ লাখ ৯৯ হাজার ২০৩ জন।বলছেন, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ পার করছে দক্ষিণ এশিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us