শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর রূপ, ফাঁকি দিচ্ছে অ্যান্টিবডিকেও

Reporter Name
  • শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে মহাবিপর্যয় নেমে এসেছে ভারতে। এই ভাইরাসের প্রকোপে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি।

বর্তমানে দেশটিতে সুনামি গতিতে তাণ্ডব চালাচ্ছে করোনার ভারতীয় ধরন বা ‘ডব্ল মিউট্যান্ট’ স্ট্রেন, যা ভাইরাসটির গত বছরের প্রজাতির তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর। এটি ছড়াচ্ছেও অনেক বেশি সংখ্যক মানুষের মধ্যে। কারণ প্রতিষেধকে তৈরি হওয়া অ্যান্টিবডিকেও এই ভাইরাস ফাঁকি দিতে পারছে সহজেই।

তবে ভারত এবং ব্রিটেনের গবেষকেরা জানিয়েছেন, প্রতিষেধক বেশির ভাগ ক্ষেত্রে কাজ করছে এবং প্রতিষেধক নেওয়া থাকলে করোনার প্রভাব গুরুতর হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার ভারতীয় প্রজাতি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বের ৪৪টি দেশে। ১০টি ভারতীয় ল্যাব এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথভাবে একটি গবেষণাপত্র প্রকাশ করেন, ‘সার্স সিওভি-২ বি.১.৬১৭ — ইমার্জেন্সি অ্যান্ড সেনিসিটিভিটি টু এলিসিটেড অ্যান্টাবডিজ’। সেখানে স্পষ্ট বলা হয়েছে, প্রতিষেধক নেওয়ার পরও এই নতুন প্রজাতির সংস্পর্শে এলে মানুষ সংক্রমিত হতে পারেন। তবে তার প্রভাব তুলনামূলকভাবে কম হবে।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য অনেকটাই দায়ী এই নতুন প্রজাতি। কারণ কিছু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভাইরাসটিকে আটকাতে সক্ষম নয়। অ্যান্টিবডিকে সহজেই ফাঁকি দিচ্ছে করোনার ভারতীয় প্রজাতি। তবে এই গবেষণাপত্রে এ-ও উল্লেখ করা রয়েছে, যে প্রতিষেধক বেশির ভাগ ক্ষেত্রেই কার্যকরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us