শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

“ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি গণজমায়েত থেকেই” : সৌম্য স্বামীনাথন

Reporter Name
  • সোমবার, ১০ মে, ২০২১
  • ২৭০ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ হঠাৎ করে গণজমায়েত বেড়ে যাওয়াতেই ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন।

একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে রোববার জানিয়েছে সংবাদ মাধ্যম জিনিউজ।

সৌম্য স্বামীনাথন জানান, ভারতে করোনা ভাইরাসের বি.১.৬১৭ ধরন সক্রিয়। গত অক্টোবরে প্রথম এই ধরন শনাক্ত হয়।আগেই আমেরিকা, ব্রিটেনের মতো কিছু দেশ সেই ধরনকে উদ্বেগজনক বলে ঘোষণা করেছে।

তিনি বলেন, কোভিড-১৯ ভাইরাসের নতুন ধরন সম্পর্কে ভারতীয়দের মধ্যে যে সচেতনতার অভাব রয়েছে, তা সংক্রমণ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

তার মতে, একটা সময়ের পর ভারতীয়দের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা কমে গিয়েছিল। জমায়েতের প্রবণতা বেড়ে গিয়েছিল। ফলে প্রথমে সমাজের নীচের স্তরে সংক্রমণ ছড়ায়। এরপর তা উপরের দিকে ওঠে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে বলে সতর্ক করেছেন এই ভারতীয় বিজ্ঞানী।

শুধু তাই নয়, সংক্রমণ বাড়ার কারণ হিসেবে টিকাদান প্রক্রিয়ার ধীর গতিকেও দায়ী করেছেন বিজ্ঞানী স্বামীনাথন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় টিকা প্রস্তুতকারক দেশ হওয়া সত্ত্বেও ভারতে মাত্র ২ শতাংশ মানুষ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন৷ দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে পুরোপুরি টিকা দিতে বহু মাস সময় লাগবে৷

এভাবে চললে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us