শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারতে করোনায় মৃত্যুর রেকর্ড ৩৯৮০ জন

Reporter Name
  • বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ ভারতে একদিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন তিন হাজার ৯৮০ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে চার লাখ ১২ হাজার।

আজ বৃহস্পতিবার (৬ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। অন্যদিকে, ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে একদিনে ৫০ হাজার রোগী শনাক্তের রেকর্ড গড়েছে কর্ণাটক। এর আগে শুধু মহারাষ্ট্রেই একদিনে এত বেশি রোগী পাওয়া গিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, দেশটির পাঁচটি রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তর প্রদেশে মারা গেছেন ৩৫৭ জন, কর্ণাটকে ৩৪৬ জন, পাঞ্জাবে ১৮২ জন, হরিয়ানায় ১৮১ জন এবং তামিলনাড়ুতে ১৬৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯২০ জন। এই পরিসংখ্যানসহ দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে দুই লাখ ৩০ হাজার ১৬৮ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us