শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আজ তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী মমতার শপথ গ্রহণ

Reporter Name
  • বুধবার, ৫ মে, ২০২১
  • ২৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ৫ মে (বুধবার) স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেন তিনি। করোনা আবহের কারণে ছোট পরিসরে হয় শপথগ্রহণ অনুষ্ঠান। এ কারণে সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথি ছিলেন শপথ অনুষ্ঠানে।

এর আগে ৩ মে সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, শপথগ্রহণের দিন ঠিক হওয়ার পর সোমবার রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তার কাছে পদত্যাগপত্র জমা দেন।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার দুর্দান্ত জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে জিতেছে তৃণমূল। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে।

শপথের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘তার প্রথম কাজ কোভিডকে নাগালে রাখা। বেলা সাড়ে ১২টায় কোভিড নিয়ে বৈঠক রয়েছে। যা নিয়ে দুপুর ৩টার সময় সাংবাদিক বৈঠক করে সবটা জানিয়ে দেওয়া হবে।’

পাশাপাশি তিনি দ্বিতীয় কাজ হিসেবে যেটাকে গুরুত্ব দিচ্ছেন, তা হল ‘বাংলায় যেন কোনও অশান্তি না হয় সেদিকটা দেখা হবে। অশান্তি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে’। এ সময় রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us