শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারতে বাড়লো সাড়ে ৩ লাখ নতুন সংক্রমণ

Reporter Name
  • মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  ভারতে মহামারি করোনাভাইরাসের প্রভাব যেন কমছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৪৩৮ জন। আজ মঙ্গলবার (৪ মে) এ খবর প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড।

জানা যায়, এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জনে। মৃত্যু হয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮৩ জনের।

মৃত্যু না কমলেও গত কিছুদিনের তুলনায় সংক্রমণ কমতে শুরু করেছে বেশ কিছু রাজ্যে। এর মধ্যে উল্লেখযোগ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড প্রদেশ।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা মুম্বাইতে নতুন করে ২ হাজার ৬২৪ জন শনাক্ত হয়েছেন। যা গত ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us